ওয়ালকটের প্রতি বেকহামের সমবেদনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ ফ্যাবিও ক্যাপেলোর বিশ্বকাপের ২৩ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়নি থিও ওয়ালকটের। তবে হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে তাঁর প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম।গত বিশ্বকাপে ওয়ালকট ছিলেন সভেন গোরান এরিকসনের উপহার দেওয়া বিস্ময় হয়ে। তবে একটি ম্যাচেও খেলা হয়নি। এবার ক্যাপেলো বিস্ময় সৃষ্টি করেছেন ইংল্যান্ড দলে তাঁকে জায়গা না দিয়ে। ওয়ালকটের একটা বিশ্বকাপে খেলার স্বপ্ন এবারও পূর্ণতা পেল না। তবে হতাশ না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বেকহাম। ওয়ালকটকে মনোবল আরও শক্ত করার আহ্বান জানিয়ে ফক্সস্পোর্টসকে বেকহাম বলেন, ‘বিশ্বকাপে জায়গা না পাওয়া যেকোনো ফুটবলারের জন্য কষ্টের। তবে নিজের ওপর আস্থা রেখো। তোমার যথেষ্ট প্রতিভা রয়েছে। দেখো, ভবিষ্যতে আরও শাণিত হয়ে ইংল্যান্ড দলে ফিরবে তুমি।’