ওয়ালকটের হ্যাটট্রিকে আর্সেনালের বিশাল জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিও ওয়ালকটকে বিশ্বকাপ দলে না ডাকায় ফ্যাবিও ক্যাপেলোর সমালোচনা করেছিলেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। ওয়ালকটকে বিশ্বকাপ দলে রাখলে ক্যাপেলো যে খুব একটা ভুল করতেন না, সেটা আরেকবার প্রমাণ করলেন এই তরুণ ইংলিশ স্ট্রাইকার। ওয়ালকটের হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্ল্যাকপুলকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।আর্সেনালের প্রথম একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক সেস ফ্যাব্রিগাস ও হল্যান্ডের তারকা স্ট্রাইকার রবিন ভন পার্সি। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন আর্সেনালের প্রধান দুই খেলোয়াড়। ততক্ষণে ব্ল্যাকপুলের জালে পাঁচবার বল জড়িয়েছেন ওয়ালকট, ডিয়াবি, আরশাভিনরা।১১ মিনিটে আর্সেনালের গোল উৎসব শুরু করেছিলেন ওয়ালকট। এরপর ৩৯ ও ৫৮ মিনিটে আরও ২টি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।৩২ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের ভেতরে আর্সেনাল স্ট্রাইকার চামাককে ফাউল করার দায়ে লাল কার্ড দেখেন ব্ল্যাকপুলের ইয়ান ইভাট। পেনাল্টি থেকে গোল করেন আরশাভিন। দ্বিতীয়ার্ধের শুরুতে বাসারি সাগনার পাস থেকে চতুর্থ গোলটি করেন ডিয়াবি। ৮২ মিনিটে আর্সেনালের শেষ গোলটি করেন চামাক। ওয়েবসাইট