ওয়ালটন-প্রথম আলো ক্রিকেট কুইজের পুরস্কার
সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত ওয়ালটন-প্রথম আলো ক্রিকেট কুইজের বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর করা হয়েছে। সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ৪১ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।দুই পর্বের বিজয়ীদের নিয়ে মেগা পর্বের ড্র হয় এবং এ পর্বে প্রথম পুরস্কার পান বগুড়ার মো. আশিকুর রহমান। তিনি পুরস্কার হিসেবে পান ওয়ালটন মোটরসাইকেল। পুরস্কার হিসেবে আরও ছিল ওয়ালটনের রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, মোবাইল ফোন, এলইডি ও এলসিডি টেলিভিশন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর। এ সময় আরও উপস্থিত ছিলেন এই কুইজের স্পনসর ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, প্রথম আলোর বিজ্ঞাপন বিভাগের প্রধান রশিদুর রহমান সবুর এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। কুইজ আয়োজনে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল প্রথম আলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন বিভাগ।