ওয়ালটনের ক্রীড়াদূত লিনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা ছেড়ে অবসরে গিয়ে ক্রীড়া সংগঠকের ভূমিকায় তিনি অনেক দিন ধরেই। এবার নতুন ভূমিকায় দেখা যাবে সাবেক টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনুকে। টেবিল টেনিসে ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা লিনুকে ক্রীড়াদূত করেছে ইলেকট্রনিক পণ্যসামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান ওয়ালটন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই পক্ষের মধ্যে এটা নিয়ে হয়েছে একটি সমঝোতা চুক্তি। ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেছেন অতিরিক্ত পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার। আগামী দুই বছরের জন্য লিনু ওয়ালটনের বিভিন্ন কার্যক্রমের ক্রীড়াদূত হিসেবে কাজ করবেন। এমন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের ‘টিটির রানি’, ‘ওয়ালটন আমাকে অ্যাম্বাসেডর করায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি এখনো হারিয়ে যাইনি। খেলাধুলায় আমার দেওয়ার অনেক কিছুই আছে। বিশেষ করে আমাকে দেখে যদি মেয়েরা খেলায় আসতে আগ্রহী হয় সেটা হবে খুবই আনন্দের। ওয়ালটনের মতো আরও অনেক প্রতিষ্ঠান যদি এভাবে এগিয়ে আসে, তাহলে আমাদের খেলাধুলা অনেক দূর এগিয়ে যাবে।’