ওয়ালার জিম্বাবুয়ের নতুন কোচ
অচিরেই আন্তর্জাতিক ক্রিকেটে কোচ-খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে পিতা-পুত্রকে। এবং সেটা জিম্বাবুয়ে দলে। বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজ শেষেই দলের দায়িত্ব নেবেন অ্যান্ডি ওয়ালার, যাঁর ছেলে ম্যালকম ওয়ালার খেলছেন বাংলাদেশের বিপক্ষে বর্তমান জিম্বাবুয়ে দলটিতে।গত ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই নতুন কোচের সন্ধানে ছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ সিরিজের আগে নতুন কোচ চূড়ান্ত না হওয়ায় অন্তর্বর্তী কোচ হিসেবে চলতি সিরিজে জিম্বাবুয়ের দায়িত্ব দেওয়া হয় স্টিফেন ম্যানগঙ্গোকে। কিন্তু সিরিজের মাঝপথেই জানা গেল, জিম্বাবুয়ে ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন দেশটির সাবেক ব্যাটসম্যান অ্যান্ডি ওয়ালার। ২টি টেস্ট এবং ৩৯টি ওয়ানডে খেলা ওয়ালার ২০০৯ সালে জিম্বাবুয়ে কোচদের ম্যানেজার হওয়ার আগে নামিবিয়া ক্রিকেট দলের কোচ ছিলেন। জিম্বাবুয়ের কোচ হিসেবে ওয়ালারের প্রথম সিরিজ পাকিস্তানের বিপক্ষে, আগামী জুলাইয়ে। ওয়ালারের সহকারী হিসেবে থাকবেন ম্যানগঙ্গো। ওয়েবসাইট।