ওয়াসিম আকরামকে বোকা বানালেন মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেইসের বিজ্ঞাপনে তাঁরা দুজন।
লেইসের বিজ্ঞাপনে তাঁরা দুজন।

একজনের আছে জাদুকরী বাঁ পা, আরেকজনের জাদুকরী বাঁ হাত। একজন বাঁ পায়ে ইনসাইড-আউটসাইড কাট করে ডিফেন্ডারদের বোকা বানাতে পছন্দ করেন, আর অন্যজন ইনসুইং-আউটসুইংয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করাটাকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। একজন বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি, অন্যজন সর্বকালের সেরা বোলারদের একজন ওয়াসিম আকরাম।

এই দুজন একসঙ্গে দেখা হলে কী করবেন? নিজেদের খেলা নিয়ে আলোচনায় মেতে উঠবেন? টিপস দেবেন? নাকি একে অন্যকে একইভাবে বোকা বানাবেন?
মাঠে একে অন্যের সঙ্গে দেখা হয়তো হচ্ছে না। তবে মেসি ও ওয়াসিম দুজনের একসঙ্গে দেখা হয়েছে টিভির পর্দায়। বিখ্যাত ওয়েফারস কোম্পানি লেইসের নতুন বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে দুই জগতের দুই সেরাকে।
বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, মেসি ইতালির একটি পাথর বাঁধানো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাতে লেইসের প্যাকেট। এমন সময় রাস্তার পাশে দাঁড়ানো এক পেইন্টার মেসির পোর্ট্রেট করে দেওয়ার প্রস্তাব করল। মেসি রাজি হয়ে গেলেন। কিন্তু ব্যাপারটি পুরোটাই ছিল ওই ‘চালাক’ চিত্রশিল্পীর ভাঁওতাবাজি। মেসির পোর্ট্রেট করা তো বাহানা মাত্র, তাঁর মূল উদ্দেশ্য ছিল মেসির হাতে থাকা প্যাকেট থেকে লেইস চিপস সাবাড় করা।
ব্যাস, যেই ভাবা সেই কাজ। বেশ ‘মনোযোগ’ দিয়ে মেসির পোর্ট্রেট করতে বসলেন ওই চিত্রশিল্পী। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নিখুঁত পোজ পাওয়ার জন্য বারবার তাঁকে উল্টো দিকে ঘুরতে বলছিলেন, আর এই সুযোগে প্রতিবারই একটি-দুটি করে চিপস হাওয়া। যতক্ষণে পোর্ট্রেট শেষ হলো, ততক্ষণে চিপসও শেষ। কিন্তু মেসির ‘দুঃখ’ এখানেই শেষ হলো না। ওই চিত্রশিল্পী এতই লেইসে মজে ছিলেন যে, মেসির জায়গায় পোর্ট্রেটও এঁকে ফেললেন লেইসের প্যাকেটেরই। ‘বেচারা’ মেসি কী আর করবেন, হেসে ব্যাপারটি মেনে নিলেন।
এই সময়েই হঠাৎ করে চিত্রপটে ওয়াসিম আকরামের আগমন। কী আশ্চর্য, তাঁর হাতেও লেইস! যেন ‘গ্রেট মাইন্ডস ইট অ্যালাইক!’ আর আকরামের হাতে চিপস দেখে মেসির মধ্যে হঠাৎই জেগে উঠল শিল্পীসত্তা। না, ফুটবল শিল্পী নন, দু হাতে রংতুলি নিয়ে পুরোদস্তুর চিত্রশিল্পী! দুষ্টুমির চাহনিতে আকরামকে আহ্বানও করলেন পোর্ট্রেট করে দেবেন বলে! পোর্ট্রেটটা শেষ পর্যন্ত কীসের হবে সেটা তো বুঝতেই পারছেন?
আকরামকে বোকা বানিয়ে মেসির উদরপূর্তি হবে ভালোই। আগেরবারের ‘লস’টাও পুষিয়ে নেবেন। কিন্তু আকরাম কি বসে থাকবেন? তিনিও শোধ তুলে নেবেন নিশ্চয়ই। পরের গল্পটা অবশ্য আপাতত জানা যাচ্ছে না। তবে দুই জগতের, দুই সময়ের দুই কিংবদন্তিকে একই বিজ্ঞাপনচিত্রে দেখতে পেয়ে বেশ ভালোই লেগেছে ভক্তদের।

ভিডিওটি দেখুন: