ওয়াহ-গিলেস্পির ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো কিছুই চূড়ান্ত নয়। তবে সুযোগ পেলে অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হওয়ার ইচ্ছা আছে সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ও পেসার জেসন গিলেস্পির। নির্বাচক প্যানেলের বর্তমান চেয়ারম্যান রডনি মার্শের চুক্তি শেষ হবে আগামী বছর অ্যাশেজের আগে। ৬৮ বছর বয়সী সাবেক উইকেটকিপারের উত্তরসূরি হতে ইচ্ছুক ২০০৪ সালে অবসর নেওয়া ওয়াহ, ‘আমাকে কেউ এখনো কিছু জিজ্ঞেস করেনি, তবে করলে আমি আগ্রহ নিয়েই শুনব।’ বর্তমানে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ গিলেস্পিও বলেছেন, ‘জাতীয় নির্বাচকের পদটা আগামী বছর খালি হবে, আমি সেটির দৌড়ে নিজের নামটা লেখাতেও পারি।’ রয়টার্স।