ওয়াহাবের ক্যারিয়ারের সেরা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে। তিন বছর পর ক্যারিয়ারের সেরা দিনটা খুঁজে পেলেন ওয়াহাব রিয়াজ। মোহালিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ‘মহারণে’ ৪৬ রানের বিনিময়ে শিকার করলেন ৫টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সেরা বোলিং ২৫ বছর বয়সী এই ফাস্ট মিডিয়াম বোলারের।ম্যাচের শুরুতেই ব্যাটে ঝড় তোলেন বীরেন্দর শেবাগ। কিন্তু আরও বেশি ভয়ংকর হয়ে ওঠার আগেই শেবাগকে সাজঘরে পাঠান ওয়াহাব। ভারতের ইনিংসে প্রথম আঘাত এটাই। ইনিংসের ২৬তম ওভারে সাজঘরে হাঁটালেন বিরাট কোহলি ও যুবরাজ সিংকে। ওয়াহাবের কবল থেকে রক্ষা পাননি ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও জহির খানও!জহির খানের উইকেটটি নেওয়ার পরই পাকিস্তানি ক্রিকেটারদের সেই চেনা দৃশ্য। সেজদা করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান ওয়াহাব। একই সঙ্গে যেন প্রার্থনা করলেন পাকিস্তানের জয়ও!