ওয়েঙ্গারে অটুট শ্রদ্ধা নাসরির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনাল ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন সামির নাসরি। কিন্তু আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারকে ‘ছাড়তে’ পারেননি এই ফরাসি ফুটবলার। পারবেন কী করে? ওয়েঙ্গারকে যে তিনি বাবার মতোই দেখতেন। ‘তিনি আমার জন্য যা করেছেন সেটা কখনোই ভুলব না আমি। তিনি আমার কাছে দ্বিতীয় বাবার মতোই। মার্সেই থেকে তিনি আমাকে তুলে এনেছেন। আমি যে আজ এত দূর আসতে পেরেছি সেটা তাঁর কারণেই’—বলেছেন ওয়েঙ্গারে মুগ্ধ সামির নাসরি। তাঁকে অবশ্য বিক্রির ইচ্ছা ছিল না ওয়েঙ্গারের। কিন্তু নাসরির ইচ্ছাতেই তাঁর ক্লাব বদল। ওয়েবসাইট।