ওয়েঙ্গারের উজ্জীবনী মন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে না এড়াতে চেয়েছিল বায়ার্ন মিউনিখকে? কিন্তু নিয়তি যখন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে তাদেরই বেঁধে দিয়েছে, আর্সেনালের করার কী আছে! দলটির বিপক্ষে গত মৌসুমের পারফরম্যান্সের ‘সুখস্মৃতি’, আর ‘হারানোর কিছু নেই’ মন্ত্রে উজ্জীবিত হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আর্সেন ওয়েঙ্গারের দল। গত
টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনাল ৩-১ গোল হারিয়ে দিয়েছিল বায়ার্নকে। ফিরতি লেগে অবশ্য ২-০ গোলে হেরে যায়। তবে এবার ভিন্ন কিছুই প্রত্যাশা ওয়েঙ্গারের, ‘জেতার মতো সবকিছুই আছে আমাদের, হারানোর কিছু নেই। গত মৌসুমের চেয়ে আমরা যে আরও ভালো দল সেটা দেখাতে হবে আমাদের।’ ফেব্রুয়ারিতেই হবে শেষ ষোলোর দুই লেগ। ওয়েবসাইট।