ওয়েঙ্গারের জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেচারা আর্সেন ওয়েঙ্গার। এত বছর যে ক্লাবটার জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন, সেই আর্সেনালেরই সমর্থকদের অনেকে তাঁর ওপর নাখোশ। এমনই যে, ফ্রেঞ্চ কোচের হয়ে এখন কথা বলতে হচ্ছে ক্লাবের প্রধান নির্বাহী ইভান গাজিদিসকে! অবশ্য আর্সেনাল সমর্থকদেরই বা দোষ কী! গত কয়েক বছরে ওয়েঙ্গারের অধীনে আর্সেনাল যেন একই জায়গায় স্থির। লিগ, চ্যাম্পিয়নস লিগ—কোথাও সাফল্য নেই। এফএ কাপই যা ভরসা। এবারও শুধু এফএ কাপ জিতেছে। কিন্তু লিগ শেষ করে সেরা চারের বাইরে, ওয়েঙ্গারের ২১ বছরে যা এই প্রথম! এর মধ্যে ওয়েঙ্গারের সঙ্গে দুই বছর চুক্তি নবায়ন নিয়ে অখুশি অনেক আর্সেনাল সমর্থক। তাঁদেরই মানানোর কাজটা করছেন গাজিদিস, ‘আপনাদের কাছে অনুরোধ, একজোট হয়ে আমাদের কোচ ও দলকে সমর্থন দিন।’ এএফপি।