ওয়েঙ্গারের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমালোচনা ছিল। লিগের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর সমর্থকদের দুয়োও শুনেছেন। জবাব দেওয়ার জন্য আর্সেন ওয়েঙ্গার যেন বেছে নিলেন ফেনারবাচের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের ম্যাচটা। গত পরশু ইস্তাম্বুলে প্রথম লেগে ৩-০ গোলে জিতে মূল পর্ব অনেকটাই নিশ্চিত করে রাখল আর্সেনাল। ৫১, ৬৪ ও ৭৭ মিনিটে আর্সেনালের হয়ে গোল তিনটি করেছেন কাইরেন গিবস, অ্যারন রামসে ও অলিভিয়ের জিরু। এমিরেটস স্টেডিয়ামে দ্বিতীয় লেগ আগামী মঙ্গলবার। এএফপি।