ওয়েঙ্গারের সহস্র রজনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটা মাইলফলকের সামনে দাঁড়িয়ে আর্সেন ওয়েঙ্গার। আজ লিগে চেলসির বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটাই আর্সেনালের কোচ হিসেবে ওয়েঙ্গারের ১০০০তম ম্যাচ।
মাইলফলক ছোঁয়ার এই ম্যাচ আর্সেনালের জন্য লিগ শিরোপার প্রশ্নেও গুরুত্বপূর্ণ। ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চেলসি শীর্ষে। তিনে থাকা আর্সেনাল ৪ পয়েন্ট পিছিয়ে থাকলেও কম খেলেছে একটা ম্যাচ।
জাপানের ক্লাব নাগোয়া গ্রাম্পাস ছেড়ে ব্রুস রিওচের উত্তরসূরি হিসেবে আর্সেনালের দায়িত্ব নিয়েছিলেন ১৯৯৬-এর আগস্টে। সেই থেকে একই ক্লাবে কাটিয়ে দিলেন ১৮ বছর। এএফপি।
চেলসি-আর্সেনাল ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যাচ আছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডেরও।