ওয়েন রুনির বাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল ম্যাচ নিয়ে জুয়া খেলায় অনিয়মের অভিযোগে ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ওয়েন রুনির বাবা ওয়েন ও চাচা রিচি রুনিকে আজ বৃহস্পতিবার লিভারপুলে তাঁদের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।কারও নাম উল্লেখ না করে পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, স্কটিশ প্রিমিয়ার ফুটবল লিগের একটি ফুটবল ম্যাচে জুয়া খেলায় অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হওয়া নয়জনের মধ্যে রুনির দুই আত্মীয় রয়েছেন। তবে এ ঘটনায় রুনি নিজে জড়িত নন। রয়টার্স।