প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসি ওয়েন্সের নাম মনে পড়ে? সেই আফ্রিকান আমেরিকান অ্যাথলেট, হিটলারের আর্য শ্রেষ্ঠত্বের দম্ভ যিনি চুরমার করে দিয়েছিলেন বার্লিন অলিম্পিকে। ১০০ ও ২০০ মিটার, ৪–১০০ মিটার ও লংজাম্পে জিতেছিলেন চার-চারটি সোনা। ওয়েন্সের সেই চার পদকের একটি এবার উঠতে যাচ্ছে নিলামে। এসসিপি অকশনস নামের প্রতিষ্ঠান জানিয়েছে ২০ নভেম্বর থেকে শুরু হয়ে এই নিলাম চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এত দিন পর এই পদক কোত্থেকে এল? ওয়েন্সের বন্ধু বিল রবিনসনের স্ত্রীর সূত্রেই এটা এসেছে। ধারণা করা হচ্ছে, দাম উঠতে পারে ১০ লাখ ডলার। ওয়েন্সের পদক বলে কথা! এএফপি।