ওয়েবের অনুশোচনাই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন তিনিও। যে ভূমিকার কারণে রেকর্ডের খাতায় নাম উঠেছে, এ কারণে হয়তো সমালোচনা করবে অনেকেই। তবে গত বিশ্বকাপের ফাইনালে ১৪টি হলুদ আর একটি লাল কার্ড দেখানো হাওয়ার্ড ওয়েব জানিয়েছেন, এ নিয়ে কোনো আক্ষেপ তাঁর নেই। বরং আক্ষেপ হয় এই ভেবে, নাইজেল ডি ইয়ংকে কেন লাল কার্ড দেখালেন না!স্পেন-হল্যান্ড ফাইনালের প্রথমার্ধে ডাচ মিডফিল্ডার ডি ইয়ং ‘কুংফু কিক’ মেরেছিলেন স্পেনের জাবি আলোনসোর বুকে। কিন্তু ইংলিশ রেফারি তাঁকে দেখান হলুদ কার্ড। এত দিন পর ওই সিদ্ধান্তের জন্য ওয়েবের একটু অনুশোচনাই যেন হচ্ছে, ‘ম্যাচটা পেছন ফিরে তাকালে আমার মনে হয় না বড় কোনো কিছু আমি পাল্টে ফেলতে চাইতাম। তবে হ্যাঁ, ডি ইয়ংয়ের ওই কার্ডের রংটা আমি অবশ্যই পাল্টাতাম।’তা হলে সেটি হতো তাঁর দেখানো ১৬ নম্বর কার্ড। এবং ওয়েবের মতে, যার প্রতিটাই হতো যথোপযুক্ত, ‘আজ যখন সুস্থির হয়ে বসে বিভিন্ন কোণ থেকে স্লো মোশনে ওই সময়ের ভিডিও রিপ্লে দেখি, আমার কাছে সেটিকে লাল কার্ডের অপরাধই মনে হয়। আমি সেদিন তাকে লাল কার্ড দেখাইনি, কারণ ও কীভাবে আলোনসোর বুকে আঘাত করেছিল, সেটি আমি দেখতে পাইনি। আমি ছিলাম পেছন দিকে, ডান পাশেই ছিল ফন বোমেল। ফলে কোনো কারণে দৃষ্টি বাধাগ্রস্ত হচ্ছিল।’ ওয়েব এও স্বীকার করে নিলেন, মানসিকভাবেও তিনি প্রস্তুত ছিলেন না, ‘আসলে বিশ্বকাপের ফাইনালে মাত্র ২৫ মিনিটের মাথায় একজনকে বের করে দেওয়ার জন্য সম্ভবত আমি নিজেও তৈরি ছিলাম না।’ ১৯৭৪ বিশ্বকাপের পর প্রথম ইংলিশ রেফারি হিসেবে বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পান ওয়েব। এ জন্য এখনো গর্ব বোধ করেন এই ৩৯ বছর বয়সী, ‘ওই ম্যাচের দায়িত্ব পাওয়া অনেক বড় গর্বের। কারণ খেলোয়াড়দের মতো এটা আমাদের ক্যারিয়ারেরও সবচেয়ে বড় অর্জন। অনেক কারণেই রাতটি স্মরণীয় হয়ে থাকবে।’ ওয়েবসাইট।