ওয়েলিংটনে প্রকৃতির বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতভর বৃষ্টি, এর পর আলোক-স্বল্পতা। ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। প্রকৃতির বাধায় টেস্টের উদ্বোধনী দিনে মাত্র ৪২ ওভার খেলা মাঠে গড়ানো সম্ভব হয়।প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ১৩৬ রান। আলভাইরো পিটারসেন ৪৪ ও পল ডুমিনি ২৩ রানে অপরাজিত আছেন। হাশিম আমলা আউট হন ব্যক্তিগত ৬৩ রানে।টস জিতে এ ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। কিন্তু রাতভর বৃষ্টি প্রথম সেশনে খেলা ভাসিয়ে নিয়ে যায়। ৪২ ওভার খেলা হওয়ার পর আলোক-স্বল্পতা দেখা দেয়। এর পর আর বল মাঠে গড়ানো সম্ভব হয়নি।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা: ১৩৬/২(প্রথম দিনের খেলা শেষে)আমলা ৬৩, পিটারসেন ৪৪ব্রেসওয়েল ৩০/১, গিলেস্পি ৩৭/১টস: নিউজিল্যান্ড