ওয়েলিংটনের কোচ হচ্ছেন সিডন্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি নেই, তাই চাকরি খুঁজছেন জেমি সিডন্স। সাকিব আল হাসানদের দেখাশোনার দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন বিশ্বকাপের পর। তবে আরেকটি জাতীয় দলের দায়িত্ব নয়, বাংলাদেশের সদ্য বিদায়ী এই কোচ দায়িত্ব নিতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ওয়েলিংটন প্রদেশের দল ‘ওয়েলিংটন ফায়ারবার্ডসের’।ক্রিকেট ওয়েলিংটনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠকও করে এসেছেন সিডন্স। আলোচনা নাকি অনেক এগিয়ে গেছে। চাকরিটা সিডন্সের এতটা পছন্দ হয়েছে যে আবারও আলোচনায় বসতে প্রস্তুত তিনি। ‘আমি অবশ্যই আবারও তাঁদের সঙ্গে কথা বলতে চাই। আমাকে দায়িত্ব দিতে তাঁরা রাজি হলে আমার কিছু কথা রয়েছে। আমাদের অবশ্যই চুক্তির ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে হবে। তবে চাকরিটা আমার খুবই পছন্দ হয়েছে’—বলেছেন সিডন্স।আগামী মৌসুমের জন্য ওয়েলিংটন দলে এনেছে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনকে। টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট শিকারের রেকর্ড গড়া বোলারকে পেয়ে ওয়েলিংটন খুব বেশি উচ্ছ্বসিত। তবে ততটা উচ্ছ্বসিত নন সিডন্স, ‘এটা ভালো। আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত। তবে বিষয়টি নিয়ে আরও ভাবতে হবে আমাকে। এ নিয়ে আমার নিজস্ব কিছু ভাবনা রয়েছে। তবে এখনই তা প্রকাশ করতে চাই না।’ ওয়েবসাইট।