ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আজ মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় আসছে দুই ভাগে ভাগ হয়ে। তবে দেশ থেকে আসছেন না কেউ। অধিনায়ক ড্যারেন স্যামির নেতৃত্বে ১৯ সদস্যের মূল দলটি দুবাই থেকে আজ রাত আটটায় ঢাকায় এসে পৌঁছে। বাকি পাঁচ ক্রিকেটারকে নিয়ে সহকারী কোচ ডেভিড উইলিয়ামসের ঢাকায় পৌঁছার কথা কাল বুধবার।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল অনুশীলন করবেন ক্যারিবীয় ক্রিকেটাররা। ১১ অক্টোবর সিরিজ শুরুর আগে ৭ ও ৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ড্যারেন স্যামির দল।