ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের লক্ষ্য ১৪৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিলানির ব্যাটেই বড় স্কোর পেল অস্ট্রেলিয়া। ছবি: এএফপি
ভিলানির ব্যাটেই বড় স্কোর পেল অস্ট্রেলিয়া। ছবি: এএফপি

ডট, ডট, ডট, আউট, আউট, এক! অস্ট্রেলিয়ান ইনিংসের শেষ ওভারে রীতিমতো তাণ্ডব বয়ে গেল। তবে বড় অসময়ে হলো সেই তাণ্ডব, এর অনেক আগেই যে দুই এলিস-ঝড়ে অস্ট্রেলিয়া বড় এক স্কোর দাঁড় করে ফেলেছে। ইডেনে মেয়েদের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া।

শুরু করেছিলেন এলিস ভিলানি। প্রথম ওভারেই চার মেরে বুঝিয়ে দিয়েছিলেন আজ দিনটি তারই হতে যাচ্ছে। দ্বিতীয় ওভারেই সঙ্গী এলিসা হিলি ফিরে গেলেও তাঁর ব্যাট থামেনি। অধিনায়ক মেগ ল্যানিংকে সঙ্গী করে রীতিমতো ঝড় বইয়ে দিলেন ভিলানি। পাওয়ার প্লেতেই অস্ট্রেলিয়া পঞ্চাশ পেরোল। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৪/১। এর মাঝে ভিলানি একাই করেছেন ৩৯। এই ৩৯ রানের মধ্যে ৩২-ই এসেছে বাউন্ডারি থেকে। পাওয়ার প্লে শেষ হওয়ার পর উল্টো দিক থেকেও আক্রমণ শুরু করলেন ল্যানিং। তবে ওয়েস্ট ইন্ডিজকে স্বস্তি দিলেন ডিয়েন্ড্রা ডটিং , ৫২ রানেই ফিরিয়ে দিলেন ভিলানিকে। ৩৭ বলের ওই ইনিংসে ৯তি চার ছিল ভিলানির।
ভিলানি ফিরে যাওয়ার পর রানের গতি কিছুটা কমেছে অস্ট্রেলিয়ার। কিন্তু এবার দায়িত্ব নিলেন ম্যানিং। এলিস পেরিকে সঙ্গী করে ৩৪ বলে ৪২ রান তোলেন এই দুজন। তবে শেষের ঝড় তোলার আগেই আউট হয়ে যান ল্যানিং, ঠিক ৫২ রানেই! তাঁর ৪৯ রানের ইনিংসে ছিল ৮টি চার। অধিনায়ক ফেরার পর পেরির ব্যাটিংয়েই দেড় শ ছোঁয়ার ইঙ্গিত দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ডটিনের শেষ ওভারে মাত্র ১ রান আসায় অস্ট্রেলিয়াকে ১৪৮ রানেই থামতে হয়েছে। ক্রিকইনফো