ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে 'এ' দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের সেপ্টেম্বর-অক্টোবরে সাগিকর হাইপারফরম্যান্স সেন্টার নাম নিয়ে বাংলাদেশে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। এবার ফিরতি সফরে বাংলাদেশ ‘এ’ যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। ২০ বা ২১ মে দেশ ছাড়বে দল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, ক্যারিবিয়ানে মাস খানেকের সফরে দুটি চার দিনের, তিনটি এক দিনের ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড় তালিকা ইতিমধ্যেই বোর্ডে জমা দিয়েছেন নির্বাচকেরা। বোর্ডপ্রধানের সম্মতির পর শিগগিরই জানানো হবে দল। তবে একটা ধারণা পাওয়া গেল নির্বাচক হাবিবুল বাশারের কথায়, ‘জাতীয় লিগ-বিসিএলসহ সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করেছে, তাদের দিকে নজর দিয়েছি আমরা। কয়েকজন নতুনের জায়গা হবে। আবার জাতীয় দলের বাইরে থাকাদের মধ্যে যারা পারফর্ম করছে, তাদের কথাও বিবেচনা করা হয়েছে। সামনে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর আছে, সেটাও মাথায় রাখা হয়েছে। অনেক ভেবেচিন্তেই গড়া হয়েছে দল।’