ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী আগস্ট-সেপ্টেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য কাল ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একেবারেই নতুন মুখ তরুণ লেগ স্পিনার জুবায়ের লিখন। ডাক পাওয়া খেলোয়াড়দের আগামী ১ জুলাই সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ট্রেনার মারিও ভিলাভারায়েনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সোহাগ গাজী, এনামুল হক (বিজয়), সাকিব আল হাসান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, আবদুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, রবিউল ইসলাম, মুমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলি, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মার্শাল আইয়ুব, জুবায়ের লিখন ও শুভাগত হোম চৌধুরী।