ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলার জন্য ১৫ সদস্যের বিশ্বকাপ দলটাকেই রেখে দিয়েছেন শ্রীলঙ্কার নির্বাচকেরা। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথমটি হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে ৪ ও ৬ ফেব্রুয়ারি। সিরিজটি গত নভেম্বরে হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে দেওয়া হয় সূচি। ওয়েবসাইট।শ্রীলঙ্কা দল: সাঙ্গাকারা (অধিনায়ক), জয়াবর্ধনে, দিলশান, থারাঙ্গা, সামারাবীরা, চামারা সিলভা, ম্যাথুস, পেরেরা, কুলাসেকারা, কাপুগেদারা, মালিঙ্গা, ফার্নান্দো, মুরালিধরন, মেন্ডিস ও হেরাথ।