ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সব ওয়ানডেই দিবারাত্রির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে ঢাকায় অনুষ্ঠেয় প্রথম দুটি ওয়ানডে হওয়ার কথা ছিল দিবারাত্রির। বিসিবি কাল নিশ্চিত করেছে, দুটি নয়, সিরিজের তিনটি ওয়ানডেই হবে দিবারাত্রির। অর্থা ৎ , ১৩ ও ১৫ অক্টোবরের ম্যাচ দুটির পর ১৮ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের তৃতীয় ওয়ানডেটিও ফ্লাডলাইটের আলোতেই হবে।এ ছাড়া ১১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও দিবারাত্রির। সিরিজের চারটি দিবারাত্রির ম্যাচের কথা মাথায় রেখে ৩ অক্টোবর মিরপুরে একটি দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ আয়োজনের কথা ভাবছে বিসিবি।