ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে শুরু দ.আফ্রিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ইমরান তাহিরের বিধ্বংসী লেগ স্পিন। এরপর ডি ভিলিয়ার্সের হার না মানা সেঞ্চুরি। ব্যাটে-বলে দুর্দান্ত লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।ব্যাটসম্যানদের কাজটা সহজ করে দিয়েছিলেন বোলাররা। কৃতিত্বের সিংহভাগ দাবিদার ইমরান তাহির। সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা নেই। সরাসরি ডাক পেয়েছিলেন বিশ্বকাপে। ওয়ানডেতে অভিষেক ম্যাচেই চার উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস মাত্র ২২২ রানে গুটিয়ে দেন তো তিনিই।দলীয় মাত্র ২০ রানে দক্ষিণ আফ্রিকার দুটি উইকেটের পতন। ওয়েস্ট ইন্ডিজ যখন কিছু একটা করার স্বপ্নে বিভোর, তখন গ্রায়েম স্মিথ ও ডি ভিলিয়ার্সের প্রতিরোধ। দলীয় সংগ্রহে ৪৫ রান যোগ করে সাজঘরে ফেরেন অধিনায়ক স্মিথ। তবে ভিলিয়ার্সকে ফেরাতে পারেননি ক্যারিবীয় বোলাররা। পল ডুমিনিকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১০৭ রানে। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২২২/১০ (৪৭.৩ ওভার)ড্যারেন ব্রাভো ৭৩, ডোয়াইন ব্রাভো ৪০, ডেভন স্মিথ ৩৬তাহির ৪১/৪, স্টেইন ২৪/৩, বোথা ৪৮/২দক্ষিণ আফ্রিকা ২২৩/৩ (৪২.৫ ওভার)ভিলিয়ার্স ১০৭* , ডুমিনি ৪২* , স্মিথ ৪৫