ফতুল্লায় কাল প্রস্তুতি ম্যাচে ২০ ওভারে ইংল্যান্ড করেছিল ৭ উইকেটে ১৩১ রান। ১৬.১ ওভারেই লক্ষ্যে পৌঁছেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ৬ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত ছিলেন ক্রিস গেইল, বল খেলেছেন ৩৮টি। আরেক ওপেনার ডোয়াইন স্মিথের ব্যাট থেকে এসেছে ৩৬ রান (৩০ বল)। ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৪৩ (৪২ বল) রান করে অপরাজিত ছিলেন এউইন মরগান।