ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় জয়
প্রথম ম্যাচে সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছিলেন বিশাল ব্যবধানে। কাল বিকেএসপিতে স্টেফানি টেলর করলেন অপরাজিত ৬৬। সঙ্গে ডিয়েন্ড্রা ডটিনের অপরাজিত ৬০ রানে মাত্র ২ উইকেট হারিয়েই পাকিস্তানের ১৪০ রান টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ।৩৩ রানে পাকিস্তানের ৩ উইকেট পড়ে যাওয়ার পর অধিনায়ক সানা মীর (৪৯) ও নাইন আবিদি (৫৩) গড়েছিলেন ৮৯ রানের জুটি। কিন্তু ১৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে আর বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান।মিরপুরে ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে জাপানকে ২৫৫ রানে হারিয়ে আয়ারল্যান্ড পেয়েছে প্রথম জয়। সিসিলিয়া জয়েস (৬৪) ও আইমিয়ার রিচার্ডসনের (৫৭) ফিফটিতে ৩১১ করে আইরিশ মেয়েরা। বল হাতেও রিচার্ডসন মাত্র ৪ রানে নিয়েছেন ৫ উইকেট। জাপান অলআউট হয়ে গেছে মাত্র ৫৬ রানে।বিকেএসপিতে জিম্বাবুয়েকে মাত্র ৬২ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচে শ্রীলঙ্কার এটি দ্বিতীয় জয়। ফতুল্লায় ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে মিরান্ডা ভেরিংমেইয়ারের ৯৯ রানের সুবাদে ৩২৯ করেছিল হল্যান্ড। যুক্তরাষ্ট্র ১০৪ রানে অলআউট হয়ে তাদের কাছে হেরেছে ২২৫ রানে। ডাচ মেয়েদের এটি দ্বিতীয় জয়।