ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনিশ্চিত শেহজাদ
বিশ্বকাপে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। কাল বৃহস্পতিবার চেন্নাইয়ে বাঁচা-মরার লড়াইয়ে নামার আগেই ইংলিশ ভক্তদের জন্য একটা খারাপ খবর। পেটের পীড়ার কারণে এ ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন ফাস্ট মিডিয়াম বোলার আজমল শেহজাদ।পেটের পীড়ায় ভুগছেন আরও দুজন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও স্পিনার গ্রায়েম সোয়ান। তবে অবস্থার উন্নতি হয়েছে ইংল্যান্ডের ভরসার কেন্দ্রে থাকা এ দুই ক্রিকেটারের। কালকের ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তাঁরা।শেহজাদের না খেলার ইঙ্গিত দিয়ে অ্যান্ড্রু স্ট্রাউসের কণ্ঠে হতাশার সুর। ‘কালকের ম্যাচে শেহজাদের খেলা সম্পর্কে এখনো নিশ্চিত নই আমরা। বিশ্বকাপে এসে অনেক অভিজ্ঞ খেলোয়াড়কে হারিয়েছি আমরা।’বিশ্বকাপ আসরে এসে চোটের কারণে এরই মধ্যে দলের অন্যতম সেরা দুই ক্রিকেটার কেভিন পিটারসেন ও স্টুয়ার্ট ব্রডকে হারিয়েছে ইংল্যান্ড। বাঁচা-মরার লড়াইয়ে শেহজাদকেও হারালে বিপাকেই পড়ে যেতে পারে ইংল্যান্ড। ওয়েবসাইট।