ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১-১ সমতা নিয়ে গায়ানা থেকে সিরিজ চলে এসেছে সেন্ট লুসিয়ায়। তবে উইকেটের চরিত্র যেন বদলায়নি একটুও। খুব বেশি বদলায়নি পাকিস্তানের ব্যাটিংয়ের ধরনও! কাল তৃতীয় ম্যাচে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে দিয়েছে ২৩০ রানের লক্ষ্য।পাকিস্তান ৩৯ রানেই হারিয়ে ফেলে দুই ওপেনারকে। এরপর দলকে টেনে তোলার কাজে মন দেন অধিনায়ক মিসবাহ। মোহাম্মদ হাফিজ ও অভিষিক্ত হারিস সোহেলকে নিয়ে ৫৩ ও ৬০ রানের দুটি জুটি গড়ে শুরুর ধাক্কাটা কিছুটা সামলেও নেন মিসবাহ। পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ ৭৫ রানই এসেছে অধিনায়কের ব্যাট থেকে। ২ ছক্কা ৩ চারে মিসবাহ এই রান করেছেন ১১২ বলে।জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ভালো হয়নি। ১৬ রানেই তারা হারিয়ে ফেলে ২ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০.৪ ওভারে উইন্ডিজের স্কোর ছিল ৬৮/৩। ওয়েবসাইট।