ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২৫২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়েছিলেন ৮১ রানে। সেঞ্চুরির সুবাস পেতে পেতে বিরাট কোহলি কাল ধাক্কা খেলেন আরেকবার। এবার জ্যামাইকার সাবিনা পার্কে, সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে আউট হলেন নার্ভাস নাইনটিতে। রানআউটের শিকার কোহলির ৯৪ ও রোহিত শর্মার ৫৭ মিলিয়ে ৪৭.৩ ওভারে অলআউট হওয়ার আগে ভারত তোলে ২৫১ রান। জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৫ ওভারে দুই ওপেনার সিমন্স (৬) ও বারাথকে (১৭) হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৫৩ রান। বিনয় কুমার ও অমিত মিশ্র নিয়েছেন উইকেট দুটি। ওয়েবসাইট।