ওয়েস্ট ইন্ডিজের স্পিনার শিলিংফোর্ড নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নটা উঠেছিল গত মাসে অনুষ্ঠিত গল টেস্টে। শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত সেই ম্যাচে শেন শিলিংফোর্ডের বোলিং অ্যাকশন অবৈধ বলে রিপোর্ট করেছিলেন মাঠের দুই আম্পয়ার। পরবর্তী সময়ে বোলিং বিশ্লেষণে এর সত্যতা প্রমাণিত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ২৭ বছর বয়সী এই অফ-স্পিনারের বোলিং আজ মঙ্গলবার নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।রয়টার্স জানিয়েছে, আইসিসির এক তথ্য বিবরণীতে বলা হয়, বোলিংয়ের সময় একজন বোলারের কনুই বাঁকানোর সর্বোচ্চ সীমা ১৫ ডিগ্রি। কিন্তু আইসিসির স্বাধীন বিশ্লেষণে দেখা গেছে, শিলিংফোর্ডের কনুই ১৭ ডিগ্রি বেঁকে যায়।আইসিসি জানিয়েছে, অ্যাকশন পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন শিলিংফোর্ড। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচে অংশ নিয়েছেন শিলিংফোর্ড। কিন্তু ওয়ানডে ক্রিকেটে এখনও অভিষেক হয়নি এই বোলারের।