ওয়েস্ট ব্রমের কাছে আবার হারল লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন জয়ে আকাশে উড়ছিল লিভারপুল। ওয়েস্ট ব্রমের কাছে ২-০ গোলে হেরে মাটিতেই নেমে এল ব্রেন্ডন রজার্সের দল।লিগের প্রথম দিনেই ওয়েস্ট ব্রমের মাঠে ৩-০ গোলে হেরেছিল লিভারপুল। এবার হারল নিজেদের মাঠেও। ম্যাচটা সবচেয়ে বেশি ভুলে যেতে চাইবেন স্টিভেন জেরার্ড। দল হেরেছে বলেই শুধু নয়, ৭৬ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগও নষ্ট করেছেন। জেরার্ডের নেওয়া শট দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন ওয়েস্ট ব্রম গোলরক্ষক বেন ফস্টার। ফস্টারের বীরত্বে অনুপ্রাণিত হয়েই কি না, ৮০ মিনিটে গ্যারেথ ম্যাকাউলি হেড থেকে গোল করে স্তম্ভিত করে দেন অ্যানফিল্ডের দর্শকদের। অন্তিম সময়ে রোমেলো লুকাকু আরেকবার বল পাঠিয়ে দেন লিভারপুলের জালে।এই জয়ে লিভারপুলকে পয়েন্ট তালিকার নয় নম্বরে নামিয়ে ওয়েস্ট ব্রম উঠে এসেছে আটে। এএফপি।