ওয়েস্ট হ্যামের কাছে চেলসির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ছয়টি ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি চেলসি। দুইটি ম্যাচে হার ও চারটি ম্যাচে ড্র করে বেশ চাপের মুখেই ছিল রাফায়েল বেনিতেজের শিষ্যরা। আজও প্রিমিয়ার লিগে জয়ের দেখা পায়নি তারা। ওয়েস্ট হ্যামের বিপক্ষে প্রথমে এগিয়ে গেলেও শেষপর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চেলসিকে। এই হারের ফলে শিরোপা জয়ের লড়াইয়ে খানিকটা পিছিয়েই পড়েছে ২০১০ সালের শিরোপাজয়ীরা। ১৫ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে চেলসি। আর এক ম্যাচ কম খেলে যথাক্রমে ৩২ ও ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও প্রথম স্থানে আছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।ওয়েস্ট হ্যামের বিপক্ষে আজকের ম্যাচে ১৩ মিনিটের মাথায় চেলসিকে এগিয়ে দিয়েছিলেন জুয়ান মাটা। এই গোলটির ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে চেলসি। দ্বিতীয়ার্ধে চমত্কারভাবে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট হ্যাম। ৬৩ মিনিটে খেলায় সমতা ফেরান কার্লটন কোল। ৮৬ মিনিটে ওয়েস্ট হ্যামের পক্ষে জয় নিশ্চিত করা গোলটি করেন সেনেগালের মিডফিল্ডার মোহামেদ ডিয়ামি। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মোদিবো মালবা। ফেভারিট চেলসির বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম। এই জয় দিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে হ্যামাররা।— সকারনেট