কক্স সিটিকে মুক্তিযোদ্ধার ১০ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন ফেডারেশন কাপের খেলায় কক্স সিটিকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে মুক্তিযোদ্ধা। অন্য ম্যাচে বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে মোহামেডান।কক্স সিটির বিপক্ষে মুক্তিযোদ্ধার বড় জয় প্রত্যাশিতই ছিল। তবে বিজেএমসির সঙ্গে ড্র-টা মোহামেডানের কাছে অপ্রত্যাশিতই বটে। কারণ ২৭ বছর আজ প্রথম মাঠে নেমেছিল বিজেএমসি। ১৯৮৩ সালে অবনমিত হওয়ার পর প্রায় তিন যুগ স্বেচ্ছানির্বাসন কাটায় দলটি। তবে এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় বিজেএমসির পরিচালক হওয়ার পর তাঁর চেষ্টায় ফুটবলে প্রত্যাবর্তন।