কক্সবাজারে আজ দুটি ম্যাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার স্টেডিয়ামে ঢাকা ও চট্টগ্রাম মোহামেডান ম্যাচটি হওয়ার কথা ছিল গতকাল। কিন্তু হয়নি, হচ্ছে আজ বেলা আড়াইটায়। আজ কক্সবাজারে তাই বাংলাদেশ লিগের দুটি ম্যাচ। সাড়ে চারটায় মুখোমুখি হবে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী।কালকের ম্যাচটি না হওয়ার কারণ চট্টগ্রাম মোহামেডানের খেলতে অস্বীকৃতি। তবে তাদের দাবি, বাফুফে থেকে সময়মতো ফিকশ্চার পাওয়া যায়নি বলেই খেলতে রাজি হয়নি তারা।