কক্সবাজারে আজ 'এ' দলের ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তবে গত মার্চে এ মাঠের যাত্রা শুরু আন্তর্জাতিক ম্যাচ দিয়েই। সেটি অবশ্য ছিল মেয়েদের ক্রিকেট। দুই ম্যাচের দুটিতেই পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এরপর জাতীয় ক্রিকেট লিগের খেলা হয়েছে সেখানে। ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেট হয়নি, নিকট ভবিষ্যতে সম্ভাবনাও নেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটের খানিকটা ছোঁয়া আজ পাচ্ছে সাগরপারের নয়নাভিরাম এই স্টেডিয়াম। সফরকারি জিম্বাবুয়ের ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের প্রথম আনঅফিশিয়াল টেস্ট শুরু হচ্ছে আজ এখানেই। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক গত জুনে ক্যারিবিয়ান সফরেও ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়া নাঈম ইসলাম। জিম্বাবুয়ে ‘এ’ দলের অধিনায়ক ভুসিমুজি সিবান্দা।