কক্সবাজারে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ফেব্রুয়ারিতে কক্সবাজারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময়ই তিনি কক্সবাজারে একটি আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম তৈরির পরিকল্পনার কথা জানান।
সে অনুযায়ী কাজ শুরু হয়ে যাচ্ছে। প্রস্তাবিত ফুটবল স্টেডিয়ামের জন্য জায়গা দেখতে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল আজ কক্সবাজার যাবে। বাফুফের প্রতিনিধিদলে থাকছেন সহসভাপতি বাদল রায়, সদস্য ও কক্সবাজার জেলার কাউন্সিলর বিজন বড়ুয়া এবং চট্টগ্রামের সংসদ সদস্য ও বাফুফের সদস্য শামসুল হক চৌধুরী। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই হওয়ার কথা রয়েছে এই ফুটবল স্টেডিয়াম।