কক্সবাজারে ক্রিকেট স্টেডিয়াম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে একটি ক্রিকেট স্টেডিয়াম করার আলোচনা অনেক দিন থেকেই। এবার সেটা হয়তো বাস্তবতা পেতে যাচ্ছে। বিসিবির একটি প্রতিনিধিদল কাল দেখা করতে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পর্যটন শহরটিতে ক্রিকেট স্টেডিয়াম করার। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কক্সবাজার গলফ কোর্সে হবে স্টেডিয়াম। টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর বসছে বাংলাদেশে আগামী এপ্রিলে। কক্সবাজারে হতে পারে মেয়েদের খেলাগুলো।