কক্সবাজারে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২-২৩ ডিসেম্বর ৮টি দেশের প্রথম মহিলা সাফ ফুটবল হচ্ছে কক্সবাজার স্টেডিয়ামে। টুর্নামেন্ট আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় আয়োজকেরা। আজ কক্সবাজারে ‘উইমেন এন্টারটেইনার ট্রেড ফেয়ার’ শুরু করছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী দিনে স্টেডিয়ামের বাইরে উন্মুক্ত কনসার্ট থাকছে। বাংলাদেশ দল কাল কক্সবাজারে পৌঁছেছে। ভুটানের বিপক্ষে মাত্র একটা অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভুটান আরেকটি ম্যাচ খেলার অনুরোধ করলেও ইনজুরির শঙ্কায় রাজি হননি বাংলাদেশের কর্মকর্তারা। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে বড় শঙ্কা—মাঠ পুরোপুরি আন্তর্জাতিক মানের না হওয়ায় টুর্নামেন্ট ভালোভাবে আয়োজন করা যাবে তো?টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বাফুফের সহসভাপতি মনজুর হোসেন বলছেন, ‘সমস্যা হবে না।’ আট দলের জন্য অনুশীলন মাঠ রাখা হয়েছিল মাত্র একটি! শেষ মুহূর্তে অবশ্য দুটি মাঠ খুঁজে বের করা হয়েছে। বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম (বাচ্চু) বলছেন, ‘তিনটি মাঠ আছে অনুশীলনের জন্য। আশা করি, সমস্যা হবে না।’ কক্সবাজার ডিএসএর সাধারণ সম্পাদক জসীমউদ্দিনের দাবিও সে রকমই, ‘মাঠ পুরোপুরি প্রস্তুত। চাইলে এখনই খেলা শুরু করা যাবে। ড্রেসিংরুম, গ্যালারি—সবকিছু সংস্কার করা হয়েছে।’