কক্সবাজারে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ও উত্তর বারিধারার ম্যাচ দিয়ে কক্সবাজারে আজ শুরু হচ্ছে পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব শেষে ৬ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ওয়ারী ক্লাব। সমান ম্যাচে ১ জয় ও ৫ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উত্তর বারিধারা। তবে ৮ পয়েন্ট নিয়েও গোলপার্থক্যের কারণে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে ভিক্টোরিয়া, কক্স সিটি ও বিয়ানীবাজার। ষষ্ঠ স্থানে থাকা অগ্রণী ব্যাংকের পয়েন্ট ৭। ৫ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে চট্টগ্রাম আবাহনী।