কক্সবাজারে মিনি ম্যারাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর ঢাকায় ‘দ্য বিগ বাংলা রান’ আয়োজন করেছিল মিনি ম্যারাথনের। এবার সেটি হচ্ছে পর্যটন শহর কক্সবাজারে। আগামী পরশু সকাল সাতটায় বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকতে হবে ২১.১ কিলোমিটারের এই ম্যারাথন। কেনিয়ার চার্লস থাইয়া, ডেভিড ক্যারোলিনসহ প্রায় দুই হাজার প্রতিযোগীর অংশ নেওয়ার কথা। চ্যাম্পিয়ন পাবেন এক হাজার মার্কিন ডলার। গতবারের চ্যাম্পিয়ন মিরোনা আক্তার ছয়-সাত মাস পেরিয়ে গেলেও অর্থ পুরস্কার পাননি বলে অভিযোগ করেছেন।
তবে এবার কোনো সমস্যা হবে না বলে কাল সংবাদ সম্মেলনে আশ্বাস দিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বিগ বাংলা রানের চেয়ারম্যান আবিদুর রহমান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিগ বাংলা রানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ফেরদৌস, জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর, সহযোগী পৃষ্ঠপোষক ওয়ালটনের কর্মকর্তাসহ আরও অনেকেই।