কক্সবাজারের কর্মশালা থেকে বাফুফের প্রাপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের বাফুফের দুই দিনের কর্মশালায় বেশ কিছু প্রস্তাব এসেছে। বাফুফের পক্ষ থেকে কাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ভিশন-বাংলাদেশ উন্নয়ন কর্মসূচি সংশোধন ও সংযোজন করে এটি বাস্তবায়ন করা হবে। বাফুফের পেশাদারি প্রক্রিয়া এবং বিপণন ও পৃষ্ঠপোষণার কাজে গতি আনা হবে। তৃণমূল ও যুব ফুটবল উন্নয়নে ফুটবল একাডেমি গঠন এবং ফেডারেশনের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।ফিফা কর্মকর্তাদের এই কর্মশালা থেকে ফিফার কাছে কিছু আবেদনও রাখা হয়েছে। পরবর্তী গোল প্রকল্প অনুমোদন, একাডেমির জন্য ৪ লাখ ডলার আর্থিক অনুদান, তৃণমূল ফুটবল উৎসবে সহযোগিতা, ফুটবল প্রশাসন ও ক্লাব ব্যবস্থাপনায় কোর্স আয়োজন, মহিলা ফুটবল উন্নয়নে সহযোগিতা এবং বিচ ফুটবল আয়োজনে সহায়তা চাওয়া হয়েছে ফিফার কাছে।