কট অ্যান্ড বোল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের প্রথম ইনিংস। ওয়েস্ট ইন্ডিয়ান লেগ স্পিনার দেবেন্দ্র বিশু ৩ উইকেটে নেওয়ার পাশাপাশি ধরেছিলেন তিনটি ক্যাচও। এটা টেস্টের এক ইনিংসে কমপক্ষে ৩ উইকেট ও তিনটি ক্যাচ নেওয়ার ৫৮তম ঘটনা। তিন ক্যাচের সঙ্গে ৮ উইকেট পাওয়ার ঘটনাও দুবার ঘটেছে। ১৮৯৪-৯৫ মৌসুমে অ্যাডিলেডে নিজের অভিষেকেই ইনিংসে ৪৩ রানে ৮ উইকেট পেয়ে দলকে জিতিয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যালবার্ট ট্রট। ইংল্যান্ডের সঙ্গে ওই ইনিংসে ধরেছিলেন তিনটি ক্যাচও, যার দুটি আবার নিজের বলেই। নয় বছর পর আবারও একই ঘটনা, দল সেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এবার মেলবোর্নে অসি লেগ স্পিনার লেন ব্রন্ড ম্যাচের প্রথম ইনিংসেই করলেন এটি। এক ইনিংসে ৪ উইকেট ও চারটি ক্যাচ নেওয়া একমাত্র ক্রিকেটার হচ্ছেন ইংল্যান্ডের ফিল এডমন্ডস। ১৯৭৮ সালে ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১০ নম্বরে নেমে ফিফটিও করেছিলেন এই ইংলিশ। ওয়েবসাইট।