কোনো বল কোমর উচ্চতায় লাফাচ্ছে তো কোনো বল হাঁটুর নিচে। কোনো বল মাইল খানেক টার্ন করছে তো কোনো বল একদমই না। উইকেট যেন হচ্ছে মন্থর থেকে আরও মন্থর, বল পিচ করে ব্যাটে আসছে যেন অনন্তকাল পর। কুইন্স পার্ক ওভালে তাই চলছে ব্যাটসম্যানদের লড়াই।প্রথম দিনে উইকেটের অবস্থা দেখে ধারণা করা হয়েছিল, ৩০০ রানও হতে পারে বড় স্কোর। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের শুরুটা সেই ধারণাকেই যেন সত্য প্রমাণ করেছে। অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ৩০০ পেরিয়েই। ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ানরাই বুঝতে পেরেছে উইকেট কতটা কঠিন। প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার রান রেট ছিল ২.৩০, যা তিন শ ছাড়ানো ইনিংসগুলোর মধ্যে গত ২২ বছরে তাদের সর্বনিম্ন। ওয়েস্ট ইন্ডিজের রান রেটের অবস্থা আরও করুণ—১.৯২!প্রথম রানের দেখা পেতে আড্রিয়ান বারাথের লেগেছে ২৬ বল। এত লড়েও শেষ রক্ষা হয়নি ত্রিনিদাদ ওপেনারের, মাইকেল বিয়ারের দারুণ এক আর্ম বলে এলবিডব্লু। এই বিয়ার ছিলেন কালকের সবচেয়ে বড় চমক। নেতৃত্বের এই ছোট্ট অধ্যায়েই অনেক চমক উপহার দেওয়া মাইকেল ক্লার্ক কাল নতুন বল তুলে দিয়েছিলেন বিয়ারের হাতে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে কোনো স্পিনার নতুন বল হাতে নিয়েছিলেন সর্বশেষ ১৯৩৮ সালে, বিল ও’রিলির হাতে বল তুলে দিয়েছিলেন ডন ব্র্যাডম্যান। গত অ্যাশেজে আলোচিত অভিষেকে আলো ছড়াতে না পারা বিয়ার হতাশ করেননি ক্লার্ককে, বারাথের উইকেট নেওয়ার পাশাপাশি দারুণ অস্বস্তিতে রেখেছেন সব ব্যাটসম্যানকেই।বিয়ারের আগেই অবশ্য ব্রেক থ্রু দিয়েছেন বেন হিলফেনহস। আট টেস্টে পঞ্চম বারের মতো ০ রানে ফিরে গেছেন তরুণ ক্রেইগ ব্রাফেট। ৪ নম্বরে বোলিংয়ে এসে প্রথম বলেই কাইরান পাওয়েলকে তুলে নিয়েছেন জেমস প্যাটিনসন। রিভিউ চাইলে অবশ্য বেঁচে যেতেন পাওয়েল, বল পিচ করেছিল লেগ স্টাম্প লাইনের বাইরে। দিনের বাকি সময়টা কোনো রকমে কাটিয়ে দিয়েছেন ব্রাভো-চন্দরপল।অস্ট্রেলিয়ার রান ৩০০ পেরিয়েছে আবারও লেজের বড় জুটিতে। দ্বিতীয় দিন সকালেই ম্যাথু ওয়েডকে ফেরান কেমার রোচ। অস্ট্রেলিয়ার শেষ ৪ উইকেট পড়েছে ১৪ রানে। কিন্তু এই দুইয়ের মাঝে সপ্তম উইকেটে ৮৯ রানের দারুণ এক জুটি গড়েন হাসি ও প্যাটিনসন। ক্যারিয়ারে তৃতীয়বার ৫ উইকেট নেওয়ার পথে রোচ ছুঁয়েছেন ৫০ টেস্ট উইকেটের মাইলফলক। ওয়েবসাইট।সর্বশেষআবারও বিপর্যয়ে উইন্ডিজের ত্রাতা চন্দরপল। আগের দিনের বিপর্যয় সামাল দিয়েছেন কাল ব্রাভোর (৩৮) সঙ্গে ৬২ রানের জুটিতে। এরপর আবার প্রতিরোধ গড়েছেন দেওনারায়ণকে নিয়ে। তৃতীয় দিনের মাঝামাঝি বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে উইন্ডিজের রান ৪ উইকেটে ১৮৮। চন্দরপল ব্যাট করছিলেন ৭৪ রান নিয়ে, দেওনারায়ণ ৩৭।