কঠিন পরীক্ষার সামনে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাজটা কঠিন। তবে উইকেট এখনো ব্যাটিংস্বর্গ। আমাদের চ্যালেঞ্জটা নিতেই হবে।’কাল দিন শেষে বলছিলেন কুমার সাঙ্গাকারা। পাকিস্তান বিশাল রানের বোঝা চাপিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। তখন মনে হচ্ছিল, উইকেট লাগবে না, যা করার ৩১৪ রানের লিডই করবে। কিন্তু লাহিরু থিরিমান্নেকে নিয়ে বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন সাঙ্গাকারা। অবশ্য সামনে এখনো দুটো দিন, মাথার ওপর ২৬৭ রানের বোঝা।৬ উইকেটে ৫১১ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। আগের দিন সেঞ্চুরি তুলে নেওয়া তৌফিক উমরের ব্যাটই দিয়েছে বড় রানের জোগান। ২০০১ সালে টেস্ট অভিষেকে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু গত ১০ বছরে যে মাত্র ৩৩টির বেশি টেস্ট খেলতে পারলেন না, এর মূল কারণ ধারাবাহিকতার অভাব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির পর কাল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে তৌফিক জানালেন, আস্থা তাঁর ওপর রাখতেই পারে পাকিস্তান।শেষ পর্যন্ত ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসটা ২৩৬ রানে নিয়ে রান আউটের শিকার হয়েছেন তৌফিক। কাল পাকিস্তানের পড়া বাকি চারটি উইকেট সমান ভাগ করে নিয়েছেন ভেলেগেদারা আর রঙ্গনা হেরাথ। ওয়েবসাইট।