কঠিন ম্যাচ কী সহজেই জিতল ভারত!

রোহিত শর্মা আর বিরাট কোহলি যখন একে অন্যকে হাস্যোজ্জ্বল অভিনন্দন জানাচ্ছিলেন, জর্জ বেইলির মুখে রাজ্যের অন্ধক ফ্লাড লাইটের উপচানো আলোরও সাধ্য নেই সেই অন্ধকার দূর করে। মনে হচ্ছিল এইমাত্র ছিনতাইয়ের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ান ওয়ানডে অধিনায়ক। Èছিনতাই'ই। তবে তা বীরোচিত। গেৌরবের। অস্ট্রেলিয়ার নাকে ডগা দিয়ে আজ জয় ছিনিয়ে নিয়ে গেল ভারত। সেটিও কঠিন এক লক্ষ্য একদম অনায়াসে তাড়া করে। জয়পুরে ঘোষিত হলো ভারতের জয়।
জয়ের জন্য ভারতের সামনে ৩৬০ রানের লক্ষ্য বঁেধে দিয়েছিল অস্ট্রেলিয়া। এর আগে এত রান তাড়া করে কখনোই জেতেনি ভারত। কিন্তু কখনোই হয়নি বল কখনোই হবে না, তারও তো কোনো মানে নেই। আর ধোনির এই দলটাও অন্য ধাতুতে গড়া। তার প্রমাণ অনেকবারই মিলেছে। মিলল আবারও। ৯ উইকেটের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ল ভারত। ওয়ানডে ইতিহাসে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।
৯ উইকেটের জয়টাই বলে দিচ্ছে ভারতের এই জয়ে প্রথম তিন ব্যাটসম্যানের অবদানের কথা। তিন জনের দু জনই করলেন সেঞ্চুরি। প্রথম তিন ব্যাটসম্যানের সেঞ্চুরির অবিশ্বাস্য কীর্তিও হয়তো দেখে ফেলত জয়পুর। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি পাননি শিখর ধাওয়ান। ১৪১ রানে অপরাজিত ছিলেন রোহিত শর্মা। ৫২ বলে সেঞ্চুরি হঁাকিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে এটাই দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি, সব মিলিয়ে ওয়ানডের সপ্তম দ্রুততম।
ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের যে বিধ্বস্ত চেহারা দেখা গেল, সেটাই অস্ট্রেলিয়ার ইনিংস শেষে ছিল ভারতীয় শিবিরে। ভারতে এ পর্যন্ত অস্ট্রেলিয়ার কম দল সফর করেনি। কিন্তু বেইলির এই দলটা যেভাবে ভারতীয় বোলারদের বেধড়ক পেটাল, এমন পিটুনি আর কোনো অস্ট্রেলিয় দলই দিতে পারেনি। ৫০ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলে বেইলি নিজে সামনে থেকে তাতে নেতৃত্ব দিলেন। প্রথম ওয়ানডের মতোই সিরিজের দ্বিতীয় ম্যাচেও তিন শ পেরিয়ে ৫ উইকেটে ৩৫৯ রানে থামল অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে এটাই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর।
প্রথমে ব্যাট করে এত রান তুলে ভারতে এর আগে কেউ হারেনি। তবে এই পরিসংখ্যানকে দ্রুতই মিথ্যা মনে হতে থাকল ২৬ ওভারে ধাওয়ান ও রোহিতের গড়া ১৭৬ রানের রেকর্ড উদ্বোধনী জুটিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের আগের উদ্বোধনী জুটির রেকর্ডটি ছিল পনের বছর আগে কানপুরে করা টেন্ডুলকার ও সেৌরভ গাঙ্গুলীর ১৭৫।
সেঞ্চুরিটা পেতে পেতে না পাওয়ার হতাশা নিয়ে ধাওয়ান ফিরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বোলারদের আরও বেশি বেধড়ক পিটুনি দিয়ে প্রতিশোধ তুলেছেন রোহিত ও কোহলি। ওভার প্রতি প্রায় ১১ করে রান তুলেছে ১৮৬ রানের এই জুটি!
৮৬ বলে ১৪টি চারে ৯৫ করে ধাওয়ানই পথ দেখিয়েছিলেন। সেই পথে হঁেটেছেন বাকি দুজন। মূলত অ্যাঙ্করের ভূমিকা পালন করা রোহিতও ১৪১ করেছেন মাত্র ১২৩ বলে। ১৭টি চারের পাশাপাশি মেরেছেন চারটি ছক্কা। ৬০ বলে সেঞ্চুরি করা বীরেন্দর শেবাগের রেকর্ডটি ভেঙে দেওয়ার পথে আটটি চার ও সাতটি ছক্কা হঁাকিয়েছেন কোহলি। ৭৪ রানই তঁার এসেছে চার-ছক্কা থেকে!
শেষ পর্যন্ত ক্যারিয়ার সেরা ইনিংসটি খেলে ম্যাচ সেরা রোহিতই। কিন্তু সানন্দে এই পুরস্কারের ভাগ তিনি বাকি দুই সঙ্গীকে দিয়ে দিতে রাজি হলেন। আর ধোনি বললেন, এটাই তঁার দেখা অন্যতম সেরা রান তাড়া করা এক ম্যাচ। যে ম্যাচ দিয়ে সিরিজে দারুণভাবে সমতা (১-১) ফেরাল ভারত।
ম্যাচ রিপোর্টে বোলারদের ব্যাপারেও লেখা উচিত। তবে আজ ব্যাটসম্যানদের উত্সবের দিনে বোলারদের নিগৃহিত হওয়ার কথা না-ই বলা বলা হলো!