কততম টুর্নামেন্ট, জানে না মহিলা ক্রীড়া সংস্থা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১টি দল নিয়ে আগামীকাল ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হচ্ছে ওয়ালটন আন্তবিভাগ মহিলা ভলিবল। এটি কততম টুর্নামেন্ট—আয়োজক বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কাছে কোনো তথ্য নেই!কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে চলল নানা অনুমান। কেউ বললেন তিনবার, কেউ আরও বেশি। মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাফিয়া আক্তার (ডলি) মনে করতে পারলেন না ঠিক কতবার হয়েছে, ‘আগের কমিটির সময় সম্ভবত একবার হয়েছে, এর আগে হয়েছে কি না, বলতে পারছি না। বর্তমান কমিটির সময় দুবার। এ সম্পর্কে কোনো রেকর্ড নেই আমাদের কাছে। তবে ভবিষ্যতে রেকর্ড রাখব।’এই টুর্নামেন্টগুলো কতটা দায়সারাভাবে হয়, রেকর্ড সংরক্ষণ না করাই এর বড় প্রমাণ। পৃষ্ঠপোষক আর বি গ্রুপের উপপরিচালক ইকবাল বিন আনোয়ারকে পাশে নিয়ে মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মাহফুজা আক্তার (কিরণ) অবশ্য তিন দিনের প্রতিযোগিতা ভালোভাবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।