পরশু রাতে ক্রোয়েশিয়ান সংবাদমাধ্যম টি-পোর্টালে ইভান রাকিটিচ নাকি বলেছেন, এবারের চ্যাম্পিয়নস লিগ রিয়াল মাদ্রিদ জিতলে খুশি হবেন তিনি। কারণ লুকা মডরিচের সাফল্য কামনা, যার ফল পাবে তাঁদের ক্রোয়েশিয়া জাতীয় দল। কয়েক দিন পরই শুরু ইউরো চ্যালেঞ্জ। মডরিচের ক্রোয়েশিয়ান সতীর্থ হিসেবে রাকিটিচ এমন ইতিবাচক কিছু তো ভাবতেই পারেন। কিন্তু রাকিটিচ সরল মনে বললেই তো আর হলো না। তিনি যে বার্সেলোনার খেলোয়াড়, আর তাঁর মুখে রিয়ালের মঙ্গল কামনা বার্সেলোনা সমর্থকেরা মানবে কেন? কাল রাকিটিচ সব সন্দেহ উড়িয়ে জানিয়ে দিয়েছেন এমন কিছুই তিনি বলেননি। টুইট করেছেন, ‘কিছু কিছু মানুষের দোভাষী পরিবর্তন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমি লুকাকে শুভকামনা জানিয়েছি শুধু, কোথাও বলিনি, রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতুক!’ তবে রিয়াল মাদ্রিদের মাঝমাঠের ইঞ্জিন মডরিচের সাফল্য কামনা তো তাঁর দলেরই সাফল্য কামনা! সূত্র: গোলডটকম।