কথা রাখলেন পুনম পাণ্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটারদের আরও উজ্জীবিত করতে বিবস্ত্র হবেন—এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন। ভারত বিশ্বকাপ জিতেছে অনেক দিন হলো। এখনো কেন কথা রাখছেন না পুনম পাণ্ডে? তাহলে কি শুধু সস্তা জনপ্রিয়তা পাওয়ার লোভেই ‘বোমা’ ফাটানোর মতো খবরটা শুনিয়েছিলেন এ ভারতীয় মডেল? তবে পুনমের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনলে ভুল হবে। পুনম তাঁর কথা রেখেছেন। তবে ক্রিকেটারদের সামনে নয়, গণমাধ্যমের কর্মীদের সামনে!সম্প্রতি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের উপস্থাপনায় একটি রিয়েলিটি শোতে অংশ নেন পুনম। সেখানে তাঁকে পরিচয় করে দেওয়ার পরই উপস্থিত সাংবাদিকদের রোষানলে পড়েন পুনম। বিশ্বকাপে জয়ের এত দিন পরও কেন নিজের কথা রাখছেন না—প্রশ্ন করার পরই অবিশ্বাস্য কাণ্ডটি করে বসেন পুনম। এক টানে খুলে ফেলেন গায়ের জ্যাকেট! তখনই শুরু হয়ে গেছে ফটোগ্রাফারদের উন্মাতাল ক্যামেরা ক্লিকিং! গণমাধ্যমের কর্মীরা তো বটেই, মুহূর্তটা উপভোগ করেছেন পুনম নিজেও! হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।