কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই টুর্নামেন্টে রোবেনকে যতই দেখছি, ততই ঈর্ষান্বিত হচ্ছি
এবারের বিশ্বকাপে রোবেনকে দেখে মুগ্ধ গত বিশ্বকাপের হল্যান্ড কোচ বার্ট ফন মারউইক

অবশ্যই আর্জেন্টিনার আছে মেসি, যে পাগলাটে কিছু করে দেখাতে পারে। তবে আমাদেরও রোবেন আছে!
ডাচ কোচের দায়িত্ব নেওয়ার আগেই হবু শিষ্যদের অনুপ্রেরণা জোগাচ্ছেন গাস হিডিঙ্ক

আরিয়েন একজন অধিনায়ক, সত্যিকারের নেতা
সতীর্থ আরিয়েন রোবেনের প্রশংসায় পঞ্চমুখ মিডফিল্ডার জর্জিনিও ভাইনালডম

সেমিফাইনালে ওঠা দারুণ। কিন্তু আমরা জানি, বিশ্বকাপে হারের বেদনা কেমন এবং আমরা জিততেই ভালোবাসি
জয়রথটা ধরে রাখার ব্যাপারে আত্মপ্রত্যয়ী ডাচ উইঙ্গার ডার্ক কাউট

আমার কোনো বাণিজ্যিক ইচ্ছা নেই। শুধু আমার পণ্যের উন্নতি করতে চেয়েছিলাম, যাতে এটা শুধুই ফুটবলের কাজে লাগে
বিশ্বকাপের ভ্যানিশিং স্প্রের আবিষ্কর্তা হেইন আলেমান

আমাদের স্বপ্নটাকে ধরে রাখতে হবে
বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো

আমাদের নিশ্চিত করতে হবে যেন মেসি বল না পায়
মেসিকে আটকানোর চিন্তায় মগ্ন ডাচ ডিফেন্ডার ব্রুনো মার্টিনস ইন্ডি

লো যদি শক্ত হতো, নিশ্চয়ই বলত, আমি ১০ জন নিয়ে খেলব না এবং মেসুত অজিলকে বাদ দেব
অজিলের পারফরম্যান্সে বিরক্ত জার্মানির সাবেক খেলোয়াড় পল ব্রেইটনার